Loading ...
  • Thu, 25 Jun 2026, 04:16 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ রুম / ১৮৩
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

রাসেল মোল্লা কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭,জুলাই।।

পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সাথে পালন করা হয় বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় দোয়া মোনাজাত ও কেক কাটা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আযোজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমিপ। বিষেশ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস।

এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/