রাসেল মোল্লা কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় ক্যান্সার,কিডনি,লিভারসিরোসিস,জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরন করা হয়েছে।
শনিবার(২২ জুলাই)সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলার ২৫ জন আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ে উপ পরিচালক শিলা রানী দাস,কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির,কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ, পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির সহ উপজেলার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় ২৫ জন রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে মোট ১২ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
tawhidit.top/