Loading ...
  • Thu, 16 Apr 2026, 03:01 pm
আবহাওয়া ব্যানার

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন আজ করছেন

নিউজ রুম / ১৪৫
বুধবার, ২৮ জুন, ২০২৩

সজ্ঞিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর গলাচিপায় আজ ঈদ উদযাপন করছেন। বুধবার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের গলাচিপায় সৌদিআরব এর সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপন। গাজী বাড়ী শাহসূফী মমতাজিয়া জাহাগিরিয়া খানকা শরীফ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় যাহা সকাল ৮.৩০মিনিটে শুরু হয় এবং ৯.১৫মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই এসব গ্রামের শিশু-কিশোরদের মাঝে ছিলো উৎসবের আমেজ। এছাড়া, অনেকেই ব্যস্ত সময় পার করছেন পশু কোরবানির কাজ নিয়ে। কমপ্লেক্সের ইমাম আলহাজ শফিকুল ইসলাম গনি বলেন, ঈদের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলামীনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ ঈদ উদযাপন করা হচ্ছে। তাই আজ আমরাও ঈদ উদযাপন করছি। নামাজ শেষ করেছি। এখন আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবো।উল্লেখ্য, স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন এসব এলাকার বাসিন্দরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/