Loading ...
  • Thu, 16 Apr 2026, 02:27 pm
আবহাওয়া ব্যানার

বরগুনায় সাংবাদিকের সঙ্গে ডাক্তার আলমগীর হোসেনের দুর্ব্যবহার!

নিউজ রুম / ৬৩৯
রবিবার, ২৮ মে, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর হাসপাতালে গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা গেছে এক যুবক, এমন তথ্য সংগ্রহ করতে বরগুনা সদর হাসপাতালে ছুটে যান বরগুনার স্থানীয় দৈনিক দ্বীপঞ্চল পত্রিকার বার্তা-সম্পাদক মীর জামাল।

তথ্য সংগ্রহকালে দায়িত্বরত চিকিৎসক আলমগীর হোসেন দুর্ব্যবহার করে।
খোঁজ নিয়ে জানা যায় বরগুনা ১ নং বদরখালী ইউনিয়নের নজরুল নামের এক যুবক গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে নিয়ে আসে দায়িত্বরত চিকিৎসক ওয়াশে না পাঠিয়ে ১৫ মিনিট ধরে চিকিৎসা করে আসছিলো এই সময় বরগুনার স্থানীয় দৈনিক দীপঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক মীর জামাল রোগীর কি অবস্থা জানতে চাইলে তিনি সাংবাদিকের উপরে চড়াও হন।অনুমতি ছারা ভিডিও করায় দেখে নেবার হুমকি দেন কর্তব্যরত চিকিৎসক।

রোগী স্বজনরা রাব্বি, জহিরুল, রাসেল ও সুমন জানায় ১৫ মিনিট হয়ে গেছে কিছু বলছে না ডাক্তার, কি অবস্থায় আছে জানার জন্য সাংবাদিক জামাল ভাইকে পাঠাই তার সাথে যে ব্যবহার করেছে তা শিক্ষিত লোকেরা করে না। তারা আরও বলে আপনাদের সাথে এই ব্যবহার করলে আমরা সাধারন মানুষ কোই যাবো।

চিকিৎসক আলমগীর জানায় নজরুল নামের যুবক মৃত অবস্থায় হসপিটালে এসেছে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পাড়ছি না।

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার প্রসঙ্গে বলেন এরকমের অনুমতি ছারা ভিডিও ধারন করা নিয়মে আছে কিনা আমার জানা নেই ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/