নিজস্ব প্রতিবেদক, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কাউন্সিল অধিবেশন-২০২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ মে) বিকাল ৩ টায় শেখ কামাল অডিটরিয়ামে আন্দোলনের শাখা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার ও সেক্রেটারি মৌলভী মাহবুবুল আলমের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী।
সম্মেলনে প্রধান অতিথি বিগত সেশনের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন এবং ভোটের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে তাদের নাম ঘোষণা দেন।
নতুন সেশনের কমিটিতে পুনরায় মুফতি হাবিবুর রহমান সভাপতি নির্বাচিত হন এবং মাওলানা মুনিরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হন।
এসময় আন্দোলন নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ যোবায়ের, মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, এ্যাড. জেড এম কাওসার, যুবনেতা আবু ইউসুফ আশ্রাফী, মশিউর তারিক আশ্রাফী, শ্রমিক নেতা আনোয়ার সিকদার, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা আমির হোসেন, ছাত্রনেতা শাকিরুল ইসলামসহ আন্দোলন ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।