Loading ...
  • Tue, 26 মে 2026, 01:56 am
আবহাওয়া ব্যানার

সুস্পষ্ট লঘূচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে,রাতের মধ্যেই গভীর নিম্নচাপ হতে পারে

নিউজ রুম / ৩১৭
মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার:

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘূচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে। রাতের মধ্যেই গভীর নিম্নচাপ হতে পারে।

মঙ্গলবার( ৯ মে) দুপুরে বাংলাদেশ বেসরকারী ওয়েদার অবজারভেষন টিম (BWOT) তাদের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে,দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি টি কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সামান্য শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিনত হয়েছে ।

এটি আজ ৯ ই মে দুপুর ১২ টা বেজে ৫৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১৫৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দক্ষিণ পূর্বে ও চট্টগ্রাম বন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল রয়েছে।
এটি আজ রাতের ভেতরে গভীর নিম্নচাপে পরিনত হতেপারে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/