Loading ...
  • Wed, 22 Jul 2026, 04:04 am
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীতে নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

নিউজ রুম / ৬৮৭
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

অনলাইন ডেস্ক।।

পটুয়াখালীতে নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকদের নাম রেজাউল (২৮) ও তুহিন (২৫)।বুধবার (৩ রা সেপ্টম্বর) সকাল দশটার দিকে লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন থেকে রেজাউলের লাশ এবং এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

নিহত রেজাউল পেশায় একজন অটোচালক। তিনিসদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পৌর শহরের ১নং ওযার্ডের কালাম হাওলাদারের ছেলে।

তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। আর রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোজ হয়। তবে ওইদিন রাতে লোলালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/