মানুষ সজ্ঞিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি ৮মে আসলেই গুমড়ে কেঁদে ওঠে চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মানুষ। এই দিন পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিল ৩৩ জন নিরীহ মানুষ। আহত হয়েছেন অসংখ্য নারী পুরুষ। যার ক্ষত চিহ্ন নিয়ে এখনো তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। লাঞ্ছনা আর নির্মমতার শিকার হয়েছেন গ্রামের প্রায় সবাই। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী অতিক্রম করলেও আজ পর্যন্ত এ এলাকায় গণহত্যার শিকার বীরদের জন্য কোন স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়নি। জীর্ণশির্ণ পুকুর পাড়ে মাটি ও ইটদিয়ে তৈরি করা ‘মঠ’ এ শ্রদ্ধা নিবেদন করা হয় দিবসটি এলে। এর পর আর কেউ খবর রাখেন না বলে অভিযোগ এলাকাবাসীর। তবে গত ২০২১ সালেরফেব্রুয়ারি মাসে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে সুতাবাড়িয়া এলাকায় গণহত্যা নিহত শহিদদের স্মৃতি রক্ষার জন্য একটি ডিও লেটার প্রদান করেন। মন্ত্রণালয় থেকে বছর কাজ শুরু হওয়ার আশ্বাস প্রদান করেছেন বলে এমপি শাহাজাদা শাজু।
সূত্র জানায়, ১৯৭১ সালে দেস্বাধীনকরার ক্ষ্যে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে লক্ষ বাঙ্গালী প্রাণ দিয়েছে। পাক হানাদার ও তাদের দোসরদের নির্মমতা থেকে রক্ষা পায়নি উপকূলীয় গলাচিপার চিকনিকান্দি ইউয়িনের সুতাবাড়িয়া গ্রামের নারী পুরুষরাও। স্বাধীনতার অর্ধশতব্দি পরেও সেই নির্মমতার চিহ্ন ধরে রাখতে আজ পর্যন্ত গড়ে ওঠেনি কোন নির্দশন বা স্মৃতিস্তম্ভ। ক্ষয়ে যাওয়া মাটির ঢিবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় গণহত্যায় নিহতদের স্মরণে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সুতাবাড়িয়া গ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ডিও লেটার দিলেও আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এ নিয়ে একলাকবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পরে। এসময় পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আলসাম, রাজাকাররা নিরীহ সাধারণ নারী পুরুষকে নির্বিচারে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়। সম্ভ্রমহানি করে অগনিত নারী-যুবতীদের।
উত্তর সুতাবাড়িয়া গলাচিপা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিমি উত্তর পূর্বে চিকনিকান্দি ইউনিয়নের অন্তর্গত চিকনিকান্দি বাজার থেকে ২ কিলো মিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত হিন্দু অধ্যুষিত একটি বর্ধিষ্ণু গ্রাম। তৎকালীন সময়ে গ্রামটিতে প্রায় ৪০০ হিন্দু পরিবার বসবাস করতো। তেঁতুলিয়া নদীর শাখা নদী গোপালদী নদীর কোল ঘেঁষে অবস্থিত এ গ্রামে প্রায় দুই শত বছরের পুরাতন একটি মন্দির রয়েছে যা দয়াময়ী দেবীর মন্দির নামে পরিচিত। ১২০৮ বঙ্গাব্দে জমিদার ভবানীশংকর সেন দয়াময়ী দেবীর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সুতাবাড়িয়া গ্রামে গণহত্যা সম্পর্কে নিখিল গাঙ্গুলি (৭২) বলেন, ‘ তখনকার ঘটনা আমার স্পষ্ট মনে আছে। ওই হত্যাকান্ডে ৩৩ জন শহিদের সঙ্গে আমি আমার বাবা, মা ও শিশু বোনকে হারিয়েছি। সেদিন ছিলো ৮ মে ১৯৭১ রোজ শুক্রবার। ওই দিন সকাল ১১ টায় বৃষ্টি হয়েছিলো। আনুমানিক সকাল সাড়ে ১০ টারদিকে পাকিস্তানি বাহিনীর ২০-২৫ সদস্যের একটি দল গানবোট নিয়ে চিকনিকান্দি বন্দরে আসে। বৃষ্টির ঠিক পর পরই স্থানীয় একজন মুসলিমলীগ নেতা ও কতিপয় দোসরদের সহায়তায় পাকিস্তানি বাহিনী কুন্ড বাড়ির রাস্তা ধরে সরাসরি উত্তর সুতাবাড়িয়ার দিকে অগ্রসর হয়। দলের পিছনে থাকা বাহিনীর একটি অংশ হঠাৎ করে রাস্তার দু’পাশে অবস্থিত বাড়িগুলো লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ পেয়ে গ্রামের সকল মানুষ রাস্তার উত্তর দিকে ধান ক্ষেতের দিকে অগ্রসর হয় এবং প্রবল খড়স্রোতা মৌজা খালের মধ্যে আশ্রয় নেয়ার জন্য পালানোর চেষ্টা করছিলো। কিন্তু পলায়নরত নারী-পুরুষ শিশু বৃদ্ধ সকলকে সেখানেই গুলি করে হত্যা করা হয়। এছাড়া তারা বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়।’হত্যাকান্ডের নির্মমতা বোঝাতে সত্য রঞ্জন দাসের ছেলে তাপস চন্দ্র দাস (৪৫) বলেন, ‘আমি আমার জ্যাঠা মশায়ের (মনরঞ্জন দাস যার বয়স এখন ৯০ বছর। তার ছেলে নীলরঞ্জন দাস ওরফে নিলু দাস শহিদ হন) কাছ থেকে শুনেছি আমার বাড়ির পাশে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমন চালায় তখন পালিয়ে থাকা এক মায়ের শিশুর কান্না শুনে পাকিস্তানি বাহিনী তাঁকেসহ ৫ জনকে খুঁজে বের করে তাদেরকে এক সাথে গুলি চলিয়ে হত্যা করে।’ চিকনিকান্দির সুতাবাড়িয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, অতর্কিত হামলায় স্থানীয় বাসিন্দাসহ পাশ্ববর্ত ী চিকনিকান্দি, ডাকুয়া, মাঝগ্রাম, গলাচিপা ও পটুয়াখালী থেকে আশ্রয় নিতে আসা কয়েকজন ব্যক্তিও হত্যাকান্ডের শিকার হন। ওই দিন হত্যাকান্ডের পর পাক বাহিনী এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু আজ পর্যন্ত সে হত্যাকান্ডের দাগ মুছেনি।
এ প্রসঙ্গে সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে সুতাবাড়িয়া গ্রামে শহিদদের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। স্মৃতি স্তম্ভের জন্য নকশা তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নের জন্য স্থানীয় ও সরকারিভাবে কাজ চলছে। এবিষয়ে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, শহিদ মুক্তি যোদ্ধাদের এমপি মহোদয় সামনের মাসে কাজ শুরু করবেন জানান।
tawhidit.top/