রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আয়কর উপদেষ্টা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির ১১৪পটুয়াখালী -৪ কলাপাড়া-রাঙ্গাবালী –মহিপুর ও কুয়াকাটা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে। “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
তিনি দেশবাসীর কাছে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়ার আহ্বান করেন।
বিএনপির নেতা মনিরুজ্জামান মনির আরোও বলেন, ঈদ হল শান্তি ও সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি-সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইলো। তিনি কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা বাসী সহ দেশের সবার সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ কামনা করেন। পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে কলাপাড়া-রাঙ্গাবালী বাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান । মহামারি করোনা পর এবার দেশবাসী সবাই মিলে একত্রে ঈদ উদযাপন করতে পারবে তাই তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায়।
tawhidit.top/