Loading ...
  • Thu, 30 Apr 2026, 01:12 pm
আবহাওয়া ব্যানার

মধুখালীতে ভগবতী পূজার মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির নীল পূজার সমাপ্তি

নিউজ রুম / ১৮০
রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-
বাংলাদেশে প্রাচীনকাল থেকে চলে আসছে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব চৈত্র সংক্রান্তির নীল পূজা। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় মধুখালীর গাজনা ইউনিয়নের ধোপাগাতী এলাকায় সার্বজনীন শিবম‌ন্দিরে নানা আয়োজনে চৈত্র সংক্রান্তি নীলপূজা অনুষ্ঠিত হয়েছে। (১৫ এপ্রিল) শনিবার বাংলা পহেলা বৈশাখ ধোপাগাতী মানিক বিশ্বাসের বাড়ীর সার্বজনীন শিব মন্দিরে ভগবতী পূজার মধ্যে দিয়ে চৈত্র সংক্রান্তির নীল পূজার পরিসমাপ্তি ঘটে। চৈত্র মাসের শেষ দিন ছিলো নীল পূজার অনুষ্ঠান।

চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে সন্ন্যাসীরা কাঠের তৈরি দেল নিয়ে পাড়া, মহল্লা ও গ্রামের পর গ্রাম পায়ে হেঁটে নেচে গেয়ে চৈত্র সংক্রান্তি পালন করছেন।হিন্দু সম্প্রদায়ের মতে, বাংলা মাসের শেষ দিনে শাস্ত্র ও লোচাকার অনুসারে দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পূণ্য কাজ বলে মনে করেন।চৈত্র সংক্রান্তি নীলপূজার অংশ হিসেবে গত (১৩ এপ্রিল) বৃহস্পতিবার রাতে হাজরা পূজা শেষ করে গাজনা ইউনিয়নের চর লাউজানা শ্মশান ঘাটে শ্মশান কালীপুজা অনুষ্ঠানে অংশ নেয়। এতে ঢাক-ঢোল আর কাসার বাদ্য বাজিয়ে বাহারি রঙ্গে কালী- মহাদেব, দুর্গা, লক্ষী-স্বরসতী, কার্তিক, গণেশ, বাঘ ও অসুর স্বরুপে সেজে সেখানে পৌঁছায়। তাদের নেচে গেয়ে মনোমুগ্ধকর হিসাবে হাজারো দর্শকেরা ভিড় জমায়। এসময় শ্মশান কালীপূজা অনুষ্ঠানে ৭ টি দলের অংশগ্রহণে ধোপাগাতীর রাজিব মাষ্টারের দল প্রথম স্থান অধিকার করেছেন।

এ সময় লাউজানা শ্মশান কমিটির সভাপতি কালিপদ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখেন মজুমদার। এ সময় মধুখালী থানার সহকারী পরিদর্শক শংকর বালা, লাউজানা শ্মশান কমিটির সাধারণ সম্পাদক দিলিপ দাশ, ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ মনিরুল ইসলাম মুন্নু, ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিম মোল্লাসহ বিভিন্ন শিবপুজা মন্ডবের পূজারিরা ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/