Loading ...
  • Mon, 09 Feb 2026, 03:14 am
আবহাওয়া ব্যানার

বরগুনায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ এক শিশু!

নিউজ রুম / ২৪৩
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩


মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে গোসল করতে নেমে জাহিদ (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পায়রা (বুড়িশ্বর) নদীর লঞ্চঘাট সংলগ্ন ঘাটে গোসল করতে গিয়ে ঔ শিশু নিখোঁজ হয়েছে।

স্থাণীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের জুয়েল মিয়ার ছেলে জাহিদ দুপুরে পায়রা (বুড়িশ্বর) নদীতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে না আসেনি। পরে বিকেল ৪ টার দিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নদীর ওই ঘাটে জুতা ও শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় যে জাহিদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে। পরে স্থাণীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম ঘটনাস্থলে এসে পানিতে পড়ার বিষটি নিশ্চিত হয়ে পটুয়াখালী স্টেশনের ডুবুরি দলকে খবর পাঠায়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবেন বলে নিশ্চিত করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/