Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:58 pm
আবহাওয়া ব্যানার

বরগুনা পৌরসভার কর আদায়কারিকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন!

নিউজ রুম / ২০৩
সোমবার, ২০ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা পৌরসভার কর আদায়কারি নাসির উদ্দীনকে কুপিয়ে জখম করা হয়েছে,অভিযুক্ত আসামি রাসেলের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

আজ সোমবার সকাল ১০ টায় বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামে ঘন্টার ব্যপি এ মানববন্ধনে ঐ এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গত (১৮ মার্চ) শনিবার সকালে নাসির উদ্দিন বাড়ি থেকে বরগুনা শহরে যাবার পথে তার সাবকবলা কৃত জমি রাসেল অবৈধ দখল করছে, দেখে বাঁধা দিতে গেলেই নাসিরকে এলোপাএলোপাতাড়ি ভাবে কোপায়। পরে তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে। রোগীর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন।সেখান থেকেও তার অবস্থা আরো গুরুতর দেখে বরিশালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করেন। তার অবস্থা বর্তমানের আশঙ্কা জনক।

এ ব্যাপারে নাসির উদ্দিনের বাবা বাদী হয়ে রাসেল কে সহ মোট পাঁচজনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,রাসেলের নামে বেশ কিছু মামলা রয়েছে। এলাকায় জমি-জমা দখল করাই তার কাজ। অনতিবিলম্বে প্রধান আসামি রাসেল সহ সকলকে দ্রুত গ্রেফতারে দাবি জানান তারা।

এ ব্যাপারে অভিযুক্ত রাসেলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো তার সাথে কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, ঘটনার পরেই আমরা দুজনকে গ্রেফতার করেছি। আর অন্য আসামিদেরকে গ্রেফতার চেষ্টা চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/