Loading ...
  • Fri, 16 Jan 2026, 05:22 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা তাদের।

নিউজ রুম / ৩২২
শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন)স্টাফ রিপোর্টার কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ টিতে নৌকা, ২ টিতে হাতপাখা ১ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ।

নির্বাচিতরা হলেন বালিয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের এবিএম হুমায়ুন কবির ৪৬৪৮ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নুরুল কবির (ঝুনু) ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৮০২ ভোট, হাফেজ ছালাম উদ্দীন হাত পাখা প্রতিকে পেয়েছেন ১৯৪৩ ভোট।

ধানখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মো.টিনু মৃধা ৫৫৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দীন ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৩১৫ ভোট, হাত পাখা পেয়েছেন ২২৪৯ ভোট, ।

চম্পাপুর ইউনিয়ন থেকে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.মাহবুব আলম তার প্রাপ্ত ভোট ৩২১৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আলী হাতপাখা প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৮৫ ভোট, নৌকা প্রতিক নিয়ে রিন্টু তালুকদার ২২৭৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো.হেদায়েতউল্লাহ তার প্রাপ্ত ভোট ৩১৯৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক নিয়ে অধ্যক্ষ দেলোয়ার পেয়েছেন ২৯৪৫ ভোট।

মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনেনানীত হাত পাখা প্রতিকের প্রার্থী মো.মেজবাহউদ্দিন খান নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট ৪৩৬২,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক নিয়ে কাজী হেমায়েত উদ্দীন (হিরন) পেয়েছেন ৩৩৮৫ ভোট,

জানা গেছে, এ উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান প্রতিদ্বন্ধীতা করেছেন।

এছাড়া ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানান, কোন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেসকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রতিটা ইউনিয়নে বাড়তি নজরদারি রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/