Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:13 pm
আবহাওয়া ব্যানার

বরিশালে পুনরায় চালু হলো মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডাইনিং

নিউজ রুম / ২৪৯
রবিবার, ৫ মার্চ, ২০২৩

জুনাইদ সিদ্দিকী,
বিএম কলেজ প্রতিনিধি:

বরিশালে ১৮৮৯ সালে শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনীকুমার দত্ত তার বাবার নামে ব্রজমহন কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার শুরুতে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ছিল। সেই সময়ে এই কলেজের লেখাপড়ার মান উন্নয়ন ভালো থাকায় অনেকে এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। কলেজটির জাতীয়করণ করা হয় ১৯৬৫ সালে ।
বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।

সরকারি ব্রজমোহন কলেজে ছাত্রদের জন্য ছাত্রাবাস রয়েছে ৩টি। মুসলিম হোস্টেল, মহাত্মা অশ্বিনীকুমার দত্ত ডিগ্রি হোস্টেল ও কবি জীবনানন্দ দাশ হিন্দু হোস্টেল এবং মেয়েদের জন্য হোস্টেল রয়েছে ১টি ।
সেটা বনমালী গাঙ্গুলী মহিলা হোস্টেল নামে পরিচিত।
সকল হোস্টেলের ন্যায় মহাত্মা অশ্বিনীকুমার দত্ত হলের ডাইনিংও চালু ছিল। ডাইনিং এর খাবারের মান উন্নয়ন না হওয়ায় ধীরে ধীরে ডাইনিং বন্ধ হয়ে যায় । ডাইনিং বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন অত্র ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

মহাত্মা অশ্বিনীকুমার দত্ত হলের ছাত্র নেতা আবুল কাসেম বলেন । “খাবার মান উন্নয়ন না থাকায় ধীরে ধীরে আমাদের ডাইনিং বন্ধ হয়ে যায়। ডাইনিং বন্ধ থাকায় আমাদের খাবার খেতে হলের পিছনে বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে যেতে হতো। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ওই রেস্টুরেন্ট গুলোতে যেয়ে ঠিক মত খাবার পাই না।
যেয়ে দেখি হয়তো খাবার শেষ নয়তো লোকজনের প্রচুর ভির। আমাদের হলের ডাইনিং এর খাবার মান উন্নয়ন করে আবারও ডাইনিং চালু করা দরকার। ডাইনিং চালু হলে আমাদের জন্য ভালো হবে। ডাইনিং রুমে আমরা সল্প খরচে খাবার গ্রহণ করতে পারবো এবং ডাইনিং রুমে পত্রিকা থাকায় আমরা নিয়মিত পত্রিকা পাঠ করতে পারবো।

শিক্ষার্থীদের ভোগান্তি দেখে মহাত্মা অশ্বিনীকুমার দত্ত ছাত্রাবাসের হল সুপার জনাব রফিকুল ইসলাম নিজেই ডাইনিং চালু করার সিদ্ধান্ত নেন।
হল সুপার জনাব রফিকুল ইসলাম হলের ছাত্রদের পরামর্শ নিয়ে খাবার মান উন্নয়ন করে ডাইনিং চালু করে দেন ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/