Loading ...
  • Tue, 22 Sep 2026, 07:46 pm
আবহাওয়া ব্যানার

নাটোরে পুকুর পাড় হতে বৃদ্ধার লাশ উদ্ধার

নিউজ রুম / ৫৮৪
শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

রুবেল আলী,নাটোরঃ

নাটোরের লালপুর উপজেলায় ছকিনা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার এবি ইউনিয়নের আকবর আলীর স্ত্রী ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছকিনা তার পারিবারি কোলহের যের ধরে ছেলের বৌ এর সাথে ঝগড়া করে ভাই এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ভাই জানায় ছকিনা তার বাড়িতে যায় নাই, পরেরদিন ছকিনার নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দক্ষিনে মোঃ আজহার উদ্দিন এর পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহা. মনোয়ারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/