সেক লাবলু, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রাথী নৌকার মাঝি,নৌকার কান্ডারী জনাব শাহ্ মোঃ এমার হকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার সময়ে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রাথী নৌকার মাঝি,নৌকার কান্ডারী জনাব শাহ্ মোঃ এমার হকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভা সঞ্চালনায় ছিলেন জনাব রেজাউল ইসলাম, সংগ্রামী সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ৯নং ওয়ার্ড, গেরদা ইউনিয়ন। কোরআন থেকে তেলওয়াত দিয়ে শুরু করা হয় উক্ত নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন গেরদা ইউনিয়ন আওয়ামীলী এর সভাপতি জনাব সৈয়দ গোলাম আয়ুব হারিচ মিয়া। উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসিবুর রহমান জ্যামি, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা। উপস্থিত ছিলেন জনাব মোঃ সেক রহিম, (ভারপ্রাপ্ত) সভাপতি, যুবলীগ, ৯নং ওয়ার্ড, গেরদা ইউনিয়ন। উপস্থিত ছিলেন জনাব মোঃ হানিফ মন্ডল, সভাপতি, কৃষকলীগ, ৯নং ওয়ার্ড, গেরদা ইউনিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন সামাদ মোল্লা, ফিরোজ মুন্সি, ইলু মিয়া, সুমন মন্ডল, নুরু মোল্লা, মফিজউদ্দিন মন্ডল, আনোয়ার মন্ডল, সহিদ খান, গনি মোল্লা, মুরাদ মোল্লা, জলিল মল্লিক, জালাল মোল্লা, মাজেদ মোল্লা, রিয়াজ হোসেন, নান্নু ইসলাম বাধনসহ উপস্থিত ছিলেন সকল আওয়ামীলীগের অন্যন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনাব শাহ্ মোঃ এমার হক বলেন আমাকে নৌকার প্রতীক দিয়ে আপনাদের সকলের খেদমত করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে এবং আপনাদের সবা্িকে আন্তরিক ধন্যবাদ। যদি আমি জয় লাভ করতে পারি তাহলে আপনাদের সকল ভোগান্তি দূর করব ইনশাআল্লাহ। বয়স্ক ভাতা থেকে শুরু করে জন্ম-নিবন্ধনের সকল কিছু আমি চার্ট আকারে তুলে ধরবো এবং সকল তথ্যই আপনারা দেখতে পারবেন। আমাকে মনোনয়ন করা হয়েছে নৌকার মাঝি হিসেবে জয় লাভ করানো এখন আপনাদের হাতে। আপনারা চাইলে আমি এই নৌকা নিয়ে সাগর পারি দিয়ে আপনাদের সকল চাহিদা পূরণের জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট যেতে পারব। তাই আপনাদের সকেলর সাহায্য একান্ত কাম্য। সবাই দোয়া করবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারে সেবা করার সুযোগ করে দিবেন। একটা কথা বলতে পারি যদি আমি জয় লাভ করতে পারি তাহলে আপনাদের দারে দারে ঘূরতে হবে না ইনশাল্লাহ।
নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আয়নাল হক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ৯নং ওয়ার্ড, গেরদা ইউনিয়ন।
tawhidit.top/