Loading ...
  • Tue, 20 Jan 2026, 09:52 am
আবহাওয়া ব্যানার

শহীদদের স্মরণে মিঠাপুর-দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ২১৮
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনি
ধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বদলগাছী উপজেলার মিঠাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে র‌্যালীর বের করা হয়। র‌্যালীটি মিঠাপুর চৌরাস্তা মোড় দিয়ে মিঠাপুর বাজার প্রদক্ষিণ করে স্কুলে এসে সমাপ্ত হয়।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
কে,এম,বেলায়েত হোসেন মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেন এমন সকল শহীদের স্মৃতিচারন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।

এ সময় মিঠাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/