Loading ...
  • Mon, 15 Jun 2026, 02:32 pm
আবহাওয়া ব্যানার

গলাচিপায় ডা.জসিম উদ্দিন মুকুল (প্রাই:) হাসপাতালের শুভ উদ্বোধন

নিউজ রুম / ২৪০
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপার পৌর শহরের ভি.আই.পি রোডে শুক্রবার সকাল ১০ ঘটিকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে নবনির্মিত ডাক্তার জসিম উদ্দন মুকুল হাসপাতালের শুভ উদ্বোধন করেন,পটুয়াখালী -১১৩( ৩) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জননেতা আলহাজ্ব এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জননেতা মু. শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন,আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান,আজিজুর রহমান বাবলু, বরিশাল মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল আমিন, ডাক্তার আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, অবসরপ্রাপ্ত সহ অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন ও সমাজসেবক আব্দুর রাজ্জাক প্রমুখ। শুভ উদ্বোধন অনুষ্ঠানে গলাচিপার বিভিন্ন সুধীজন,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে প্রধান অতিথি সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, গলাচিপা পৌর শহরে এমন একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে দেশের মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখবেন। পরে দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য আর্ত মানবতার সেবায় ব্রত নিয়ে, মানুষের স্বাস্থ্য সেবা, চিকিৎসা ,আধুনিক চিকিৎসা উপকরণ, সুন্দর সেবা কেন্দ্র যেন এক অপূর্ব দৃষ্টি নন্দন হাসপাতাল। মানব সেবায় এই হাসপাতাল বা চিকিৎসা সেবা গলাচিপার সার্বজনীনভাবে সুনাম কুড়িয়েছে। একজন শিক্ষকের একমাত্র ছেলে ডাক্তার জসিম উদ্দিন মুকুল (সাবেক উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর,পটুয়াখালী)। মা -বাবার ইচ্ছা পূরণের জন্য এই হাসপাতালটি স্থাপন করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/