• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ গ্রেফতার-২ জন

নিউজ রুম / ৩৮৭
সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩


আল-আমিন (অনিক) মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে ৪০ পিচ ইয়াবাসহ
সোহেল হাওলাদার(২৫) ও শফিকুল ইসলাম মুন্না (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে মহিপুর থানার সদর ইউপির ৪নং ওয়ার্ড বিপিনপুর ইউপি সদস্য সেলিম হাওলাদারের বাসা সংলগ্ন পাঁকারাস্তা উপর থেকে তাদের গ্রেফতার করাহয়।

মহিপুর থানার ওসি খোন্দকার মোঃআবুল খায়ের এর নির্দেশে এসআই আবু হানিফ এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এএসআই মাহাবুব এএসআই ইব্রাহিম এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত সোহেল হাওলাদার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো.মালেক হাওলাদারের ছেলে। অপর অসামী শফিকুল মহিপুর ইউপির ৪ নং ওয়ার্ড বিপিনপুর এর বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে মহিপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/