নিজস্ব প্রতিবেদক।
জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮শে জানুয়ারি) সকালে কলাপাড়া পৌর শহরের শহীদ শেখকামাল অডিটরিয়াম মিলনায়তনে এই এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক আতাউর রহমান হারুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিবুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীম উদ্দীন, ধর্ম বিষয়ক সহ- সম্পাদক নিউ নিউ খেইন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সরদার সোহরাব হোসেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.কাজী আলী হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান মহিব এমপি বলেন, অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতায় দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দ্বার প্রান্তে। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চল এখন উন্নয়নের রোল মডেল।
পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সেতু, শের-ই বাংলা নৌ-ঘাঁটি, সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল ও শহীদ নজরুল ইসলাম সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। এমপি আরও বলেন, আগামী ২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে আপনারা কৃষকলীগের নেতাকর্মীরা সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে এসব উন্নয়নের চিত্র তুলে ধরুন।
ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ডেলিগেট কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আখতাউর রহমান হারুনকে সভাপতি ও এস এম মর্তুল্লা সৌরভকে সম্পাদক করে উপজেলা কৃষক লীগ এবং দোলন ঢালীকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সম্পাদক করে পৌর কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।
tawhidit.top/