Loading ...
  • Wed, 15 Apr 2026, 01:15 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় যুগান্তরের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

নিউজ রুম / ১০৫
শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

ছাব্বিশ বছরে পা দিয়েছে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর । এ উপলক্ষে কলাপাড়ায় ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বজন সমাবেশ আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে কেক কাটার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগান্তরের কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এ-সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া পৌর মেয়র ও প্রেসক্লাব’র সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব বর্তমান সভাপতি  মো. হুমায়ুন কবির, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আহম্মেদ, প্রেসক্লাব’র প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সামসুল আলম, দেবদাস মুখার্জি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মো. মোহসীন পারভেজ, প্রেসক্লাব সদস্য গোফরান বিশ্বাস পলাশ, মো. এনামুল হক, যায়যায়দিন পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি চঞ্চল সাহা,কলাপাড়া সাংবাদিক ফোরাম সভাপতি আসাদুজ্জামান ইউসুফ,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা,কলাপাড়া স্বজন সমাবেশ সভাপতি রুহুল আমিন ঢালী প্রমুখ। এছাড়াও কলাপাড়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/