Loading ...
  • Thu, 16 Apr 2026, 11:17 pm
আবহাওয়া ব্যানার

জেগে উঠুক মানবতা,বেঁচে থাকুক অসহায়রা।

নিউজ রুম / ১৩৪
শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন(নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

জেগে উঠুক মানবতা,পৃথিবী হোক সৌহার্দ্য পূর্ণ সৃষ্টি হোক হৃদ্রতা। প্রতিটি মানুষের মধ্য থেকে বিতারিত হোক শুধু নিজে ভালো থাকার নেসা। প্রান কেদে উঠুক অপরের কষ্টে। সাধ্যমত সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিক অসহায়ের দিকে। মানবিক মানুষের সহায়তায় বেঁচে থাকুক প্রতিটি প্রান,প্রতিটি পরিবার। এমনই এক অসহায় পরিবারের দিকে মানিবকতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক মানুষ প্রবাসী শওকত হোসেন মাতব্বর। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারী) শেষ বিকেলে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে গ্যাংগ্রীন রোগে আক্রান্ত হয়ে দুটো পা হারানো প্রতিবন্ধী মনিরের পরিবারকে সচ্ছলতার জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এ উপলক্ষে মনিরের বাড়িতে শওকত হোসেন নিজে উপস্থিত থেকে মনিরের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সমাজ সেবক মোঃ শাহীন মাতব্বর, মোঃরেজাউল খান,মোঃ রিমন মাতব্বর,গনমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন (নয়ন)জাকির হোসেন আবির,ও শামিম।

এর আগে মনিরকে সেচ্ছাসেবি সংগঠন বিদ্যানন্দের পক্ষ থেকে ৩ টি বড়জাতের ছাগল দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও মনিরকে সচ্ছলতার জন্য আরও এক প্রবাসী ভাই সহায়তার আশ্বাস দিয়েছেন। এভাবেই মানবিক মানুষের সহায়তায় বেঁচেথাক প্রতিটি অসহায় প্রান ও তাদের পরিবার।

এবিষয়ে প্রতিবন্ধী মনির কৃতজ্ঞতা শিকার করে বলেন, আজ আমি বেঁচে আছি মানুষের সহায়তায় যেসকল মানুষ আমাকে বেঁচে থাকা ও সচ্ছলতার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রান ভরে সে সকল মানুষের জন্য দোয়াকরি আল্লাহ যেন তাদের নেক হায়াৎ দান করে। তারা যেন সকলেই তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে।

উল্লেখ্য মনির গত কয়েক মাস আগে গ্যাংগ্রীন রোগে আক্রান্ত হয়ে দুটো পা হারিয়েছে। এবং সেই চিকিৎসাও মানুষের সহায়তায় হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/