Loading ...
  • Wed, 29 Apr 2026, 01:46 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত।

নিউজ রুম / ১৩৩
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ কলাপাড়া,রাঙ্গাবালী,মহিপুর আসনে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করা স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের উঠান বৈঠক জন সমুদ্রে পরিনত হয়েছে।

রবিবার (৩১ডিসেম্বর )সন্ধ্যায় উপজেলার লতচাপলি ইউনিয়নের মৎস্য বন্দর আলীপুর বাজারে এই জনসমুদ্র সৃষ্টি হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগ সদস্যএ্যাড.মোঃ নাসিরুদ্দীন সোহাগের সঞ্চালনায় লতাচাপলী
ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন কাজীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করা স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,উপজেলা আওয়ামীলীগের জয়েন সেক্রেটারি উপাধ্যক্ষ মোঃ শহীদুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম,লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনসার উদ্দীন মোল্লা,টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহবুবুর রহমান বলেন,দুই দুই বারের এমপি ও একবারের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। তার আমলে কলাপাড়ার শেখকামাল,শেখ জামাল,শেখরাসেল সেতু,এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সৃষ্টি হয়েছে। কিন্তু বিগত ৫ বছরে কলাপাড়া অনেক পিছিয়েছে। এবারে কলাপাড়া উন্নয়ন করতে তার ব্যাপক পরিকল্পনা রয়েছে। তাই আগামি ৭ জানুয়ারী ঈগল প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে কলাপাড়ার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান।

এসময় হাজার হাজার কর্মী সমর্থকদের ঈগল ঈগল স্লোগানে বৈঠক মুখরিত হয়ে ওঠে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/