Loading ...
  • Fri, 01 মে 2026, 09:22 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জাতীয় পার্টির লাঙ্গল মার্কার লিফলেট বিতরন

নিউজ রুম / ১২১
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

 

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা ।।

পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন
লাঙ্গল মার্কার প্রার্থী। ১১৪ পটুয়াখালী-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ
সদস্য পদপ্রার্থী আ.মন্নান হাওলাদার মঙ্গল বার শেষ বিকেলে পৌরশহরে সাধারন
মানুষের কাছে দোয়া ও ভোট কামনা করে লিফলেট বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়
পার্টির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন , কলাপাড়া পৌর জাতীয় পাটির সদস্য সচিব মোঃ আলম খান, উপজেলার নেতা আলম মাতুব্বর, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ সাব্বির হোসেন। আরে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও মহিপুুর থানা জাতীয় পাটির নেতাকর্মীরা ।
১১৪ পটুয়াখালী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
আ.মন্নান হাওলাদার বলেন,সাধারন মানুষের ব্যপক সারা পেয়েছি । এ আসনে জাতীয়
পার্টির লাঙ্গল মার্কার বিজয় হবে বলে শতভাগ আশা করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/