Loading ...
  • Thu, 12 Mar 2026, 08:09 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় উৎসব মুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত।।

নিউজ রুম / ১২৮
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা।।

পটুয়াখালীর গলাচিপায় উৎসব মুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে, কালী দেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে ‘শ্যামা’, ‘আদ্য মা’, ‘তারা মা’, ‘চামুন্ডি’, ‘ভদ্রকালী’, ‘দেবী মহামায়া’সহ বিভিন্ন নামে পরিচিত। রবিবার (১২ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা উৎসব পালন করেন। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা পালিত হয়। এ বিষয়ে কালীবাড়ি কমিটির সভাপতি দীলিপ বনিক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কালীপূজা বা শ্যামা পূজা উৎসব পালন করা হচ্ছে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় বলেন, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে, ডাকুয়ায় এবং বেশ কয়েকটি মন্দিরে কালীপূজা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/