Loading ...
  • Sat, 14 Mar 2026, 05:17 pm
আবহাওয়া ব্যানার

বরগুনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত!

নিউজ রুম / ৯৪
শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

 

মোঃ শাজনুস শরীফ বরগুনা সংবাদদাতা।।

বরগুনা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা পৌর শাখার উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় আজ শুক্রবার(৩ নভেম্বর) বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বরগুনা পৌর শাখার সভাপতি সাগর কর্মকারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুরাদ হোসাইন, সভাপতি, বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, গোলাম কিবরিয়া সাবু, বরগুনা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সঞ্জীব কর্মকার, দপ্তর সম্পাদক-জহির রায়হান, সহ সভাপতি-মোঃ সোহাগ মাহমুূদ, সহ সভাপতি-সবুজ সেন, সহ সভাপতি-আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক-রুবেল হাসান, সাংগঠনিক সম্পাদক-ওমর ছানী, সাংগঠনিক সম্পাদক-সবুজ প্রধান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাজনুস শরীফ, প্রচার সম্পাদক-স্বাধীন মজুমদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক- বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

সভার সঞ্চালনায় ছিলেন বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ।

বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার বলেন, কোনো চক্রান্তের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করেনি আর করবেও না। গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত করতে না পারে। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ। এ দেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় প্রধান বক্তার বক্তব্যে অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে হবে । সেইজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সকলের কাছে পৌঁছে দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত তাদের সন্ত্রাসী কার্যক্রম আবারও শুরু করেছে তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি কর্মীকে সতর্ক থাকতে হবে এবং বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রধান অতিথি বক্তব্যে মোঃ মুরাদ হোসাইন বলেন, বাংলাদেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত সমর্থকরা যে সন্ত্রাসী কার্যালয় শুরু করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। আপনার লক্ষ্য করছেন যে গত কিছুদিন যাবত বরগুনায় এবং বিএনপি জামাত ঐক্য জোট তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে । শান্তি প্রিয় বরগুনায় গাড়িতে আগুন দিয়ে তাদের সন্ত্রাসী কার্যালাপের জানান দিয়েছে। আমরা বরগুনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাব জানিয়ে দিতে চাই ফের যদি বরগুনায় ওই বিএনপি জামাত ঐক্যজোট কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে তাহলে বিএনপি কার্যালয় আর কার্যালয় থাকবে না। বরগুনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঐ কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত করবে


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/