Loading ...
  • Mon, 25 মে 2026, 04:44 pm
আবহাওয়া ব্যানার

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিউজ রুম / ১২৭
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

“ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক”এই স্লোগানে উজ্জীবিত জনতা ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কলাপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ।

রবিবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে এ কর্মসূচি পালিত হয়। নাগরিক উদ্যোগ কলাপাড়া, মানিকমেলা খেলাঘর ও শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ যৌথ ভাবে এর আয়োজন করে। এতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ সভাপতি এসএম আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া শাখা’র আহবায়ক মো.রফিকুল ইসলাম,মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মনোয়ারা বেগম  ইয়াকুব খাঁন প্রমুখ।

বক্তারা ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে একাত্মতা পোষন করে তাদের সাথে থাকার ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ইসরাইলের পতাকা পুড়িয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের প্রতি নিন্দা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগ আহ্বায়ক কমরেড নাসির তালুকদার।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/