Loading ...
  • Thu, 12 Mar 2026, 02:20 pm
আবহাওয়া ব্যানার

শত্রুতার কারনে ১৬ হাঁসের মৃত্যু থানায় অভিযোগ দায়ের

নিউজ রুম / ১০৮
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষেতে ছিটানো কীটনাশক খেয়ে এক কৃষকের ১৬ টি হাঁস মারা গেছে। আরোও ৪/৫ টি হাঁস অসুস্থ হয়ে পরেছে। শুক্রবার সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এবিষয়ে ভূক্তভোগী ওই কৃষক কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী সালাম আকনের সাথে ভূক্তভোগী কৃষক ওবায়দুল মোল্লা’র বিরোধ চলমান ছিলো। তার ক্ষতি করার জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে তাকে অবহিত না করে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে। এতে সালাম আকনের কীটনাশক দেয়া পানি তার ক্ষেতে আসে। কৃষক ওবায়দুলের হাঁস খাবার খাওয়ার জন্য ক্ষেতে গেলে ওখানেই ১১ টি হাঁস মারা যায়। ৫ টি হাঁস খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আরো ৪-৫ টি হাঁস অসুস্থ হয়ে যায়।
ভূক্তভোগী কৃষক ওবায়দুল বলেন, “আমার ৬৫ টি হাঁসের একটি খামার রয়েছে। ওই দিন সকালে হাঁসগুলো খাবারের জন্য ছেড়ে দেই। ক্ষেতে কীটনাশক ছিটানো থাকায় খাবার খেয়ে ওখানেই ১৬ টি হাঁস মারা যায়। আরো ৭ টি হাঁস অসুস্থ হয়েছে।”
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/