Loading ...
  • Thu, 30 Apr 2026, 05:11 pm
আবহাওয়া ব্যানার

মহিপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার তারিখ পেছানোর দাবি।

নিউজ রুম / ১২৫
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মাহাতাফ হাং মহিপুর (পটুয়াখালী) সংবাদ দাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় অক্টোবরে ইলিশ শিকারে সরকারী নিষেধাজ্ঞার তারিখ পিছানোর দাবি তুলে সংবাদ সম্মেলন করছে ব্যাবসায়ীরা।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদারুল ইসলাম (মাসুম ব্যাপারি)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা,মজনু গাজী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ দিদারুল ইসলাম বলেন,মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগ প্রতিবছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে। এবছরও তা বহাল রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের জীবন ধারায় পরিবর্তন এসেছে। এ কারনে মা ইলিশ দেরিতে প্রজননের উপযুক্ততা অর্জন করছে। তাই নিষেধাজ্ঞার নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৮ দিন পিছিয়ে আগামী ৩০ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারন করার দাবি তুলে ধরেন তারা। লিখিত বক্তব্যে আরও বলেন,এই সময়ে প্রজনন মৌসুম নির্ধারণ করা হলে মা ইলিশের ডিম পরিপক্ক হওয়ার পরিপূর্ন সময় পাবে। এতে করে ইলিশের প্রজনন বহুগুন বাড়বে। অন্যথায় যদি ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা বহাল রাখা হয় তবে সরকারের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে বলে তিনি সাংবাদিকদের জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ (রাজা) মিয়া। এসময় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/