Loading ...
  • Wed, 29 Apr 2026, 08:56 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিউজ রুম / ১৪২
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বর এলাকায় কালো পতাকা নিয়ে শত শত নেতাকর্মী সমর্থকেরা এই মানববন্ধন করেন।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শামীম মিয়া, গলাচিপা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাডভোকেট সঞ্জয় কুমার দাস, গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. কামরুল ইসলাম প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ,স,ম জাওয়াদ সুজন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের হত্যাকারী ও পলাতক যে সমস্ত খুনিরা বিদেশে আত্মগোপন করে আছে, তাদেরকে দ্রুত দেশে এনে রায় কার্যকর সহ খুনি জিয়া,খন্দকার মোস্তাক সহ সকল ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি তুলে ধরেন ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

উল্লেখ্য যে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও বার বার নির্বাচিত এমপি প্রয়াত আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আ,স,ম জাওয়াদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল ও বিক্ষোভ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/