আল-আমিন অনিক
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুরে গ্রাম দূর্যোগ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মহিপুর ইউপির মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় শুরু হয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ আলোচনা সভা। আলোচনার আজ প্রথমদিনে মহিপুর ইউপির ৪টি গ্রামের ১৩০জন নারী-পুরুষ নিয়ে প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, গুড নেইবারস্ জাপান এমওএফএ ডি আর আর প্রজেক্ট ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস। পরে সকলের উপস্থিতি ও সম্মতিতে সঠিক ও যোগ্যতা সম্পন্ন লোক বাছাই করে ৪টি গ্রামে আলাদা-আলাদা করে ৯-সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
এসময় গুড নেইবারস্ জাপান এমওএফএ ডি আর আর প্রজেক্ট ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস গনমাধ্যমে জানান, প্রাকৃতিক দূর্যোগ নিয়ে পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলায় ঝুঁকিপূর্ন ৩টি ইউনিয়ন নীলগঞ্জ, মহিপুর, ডালবুগঞ্জ সহ তিনটি ইউনিয়নের ৪৫ টি ইউনিট নিয়ে কাজ করবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আবু বকর, প্রিন্সিপাল মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে সদস্য মোসা.ছকিনা বেগম। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর, গুড নেইবারস্ জাপান এমওএফএ ডি আর আর প্রজেক্ট কলাপাড়া শাখা’র দীপক দাস। গুড নেইবারস্ জাপান এমওএফএ ডি আর আর প্রজেক্ট প্রোগ্রাম ম্যানেজার, জেমস রাজীব বিশ্বাস এর সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ জাপান এমওএফএ ডি আর আর প্রজেক্ট প্রোগ্রাম অফিসার সুজয় সরকার, প্রোগ্রাম অফিসার তাইমিয়া বিনতে আরিফ সহ এলাকার গন্যমান্য জনপ্রতিনিধিরা।
tawhidit.top/