Loading ...
  • Sat, 02 মে 2026, 08:50 am
আবহাওয়া ব্যানার

পায়রা পোর্ট হবে আগামীর বাংলাদেশ”

নিউজ রুম / ১৬০
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নয়নাভিরামগাইন (নয়ন)কলাপাড়া।।,

কলাপাড়ায় পায়রা বন্দর কতৃপক্ষ ও অংশিজন- দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট)বেলা ১১ টায় বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে অংশীজনদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক অংশীজনদের উদ্দেশ্য বলেছেন,
আমরা সবাই এক সাথে কাজ করলে রূপকল্প ২০৪১ সালের মধ্যেই মাস্টার প্লান অনুযায়ী পায়রা বন্দরকে একটা পূর্ণাঙ্গ বন্দরে পরিনত করতে পারব। আমাদের দেশেকেও আমরা সেই ভাবে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে যেতে পারবো। আশা করছি এই পায়ার বন্দর হবে স্মার্ট পোর্ট।আমাদের এখন শ্লোগান হচ্ছে “পায়রা বন্দর হবে আগামীর বাংলাদেশ”।

বন্দর চেয়ারম্যান আরও বলেন,পায়রা বন্দর একটি অপারেশনাল পোর্ট। এখানে বিভিন্ন জাহাজের মাধ্যমে মালামাল পরিবহন হচ্ছে। ইতোমধ্যেএ বন্দর ব্যবহার করে বিভিন্ন
ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসছে। এছারাও পায়রা বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যকার মতবিনিময় সভার শুরুতে পায়রা বন্দরের অপারেশন,বন্দর এলাকায় জেটি,স্থাপনা নির্মাণ ও ব্যবহার বিষয়ক বিধি বিধান এজেন্ট অপারেটর তালিকাভুক্তি,শ্রমিক সরবরাহ বিষয়ক বিধি বিধান,বন্দরের সুযোগ সুবিধা ও বানিজ্যিক কার্যক্রম বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। এসময় জুমে যুক্ত হয়ে পায়রা বন্দরের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা কাস্টমস কর্মকর্তা সফিউজ্জামান, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন স্টেকহোল সৈয়দ মোহাম্মদ আরিফ প্রমুখ।
এ সময় পায়রা বন্দরের সদস্য রাজিব ত্রিপুরা, ক্যাপটেন জাহিদ হোসেন সহ শিপিং এজেন্ট, কাস্টমস কর্মকর্তা,পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তা,জেটি-ঘাটের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/