Loading ...
  • Wed, 29 Apr 2026, 07:30 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার

নিউজ রুম / ৭১৬
সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থী
হিসেবে নির্বাচন ও দলীয় শৃংখলা ভঙ্গের কারনে যেসকল নেতা-কর্মীদের
বহিষ্কার করা হয়েছিল তাদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ
উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে
এক জরুরী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
এতে সভাপতিত্ব করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি ও কলাপাড়া উপজেলা
আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা,
কলাপাড়া উপজেলা আ.লীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল
ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌর আ.লীগ সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র
হাওলাদার এবং বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া
উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত
ছিলেন।

উল্লেখ, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী দিদার উদ্দিন
আহম্মেদ মাসুম বেপারী, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন
মোল্লা, চম্পাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল ও চাকামইয়া
ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মকবুল দফাদারসহ বহিষ্কারকৃত
সকল নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/