সঞ্জিব দাস,গলাচিপা
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের পিছনে পৌর এলাকার তহশীল মসজিদ মার্কেটে এঘটনা ঘটেছে।
রবিবার (০৫ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গলাচিপার ফায়ার সার্ভিসের দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গলাচিপা পৌর এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে তহশীল মসজিদ মার্কেটে আল মদিনা ক্লোথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকান জিহাদ স্টোর, স্টেশনারির দোকান হাফিজ ব্রাদার্সে। আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.কামাল হোসেন বলেন,খবর পেয়ে আমরা দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে।
tawhidit.top/