Loading ...
  • Mon, 25 মে 2026, 08:39 pm
আবহাওয়া ব্যানার

সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১২৬
বুধবার, ২৪ মে, ২০২৩

শরিফুল হাসান,সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা ক‌মি‌টির সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে  মে মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়। এরপর উপ‌জেলা জন্ম ও মৃত‌্যু নিবন্ধন টাস্ক ফোর্স ক‌মি‌টির মা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ‌জেলা পারষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সালথা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ‌ কৃষ্ণচন্ত্র বর্মণ, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, বিভাগদী শ‌হিদ স্মৃ‌তি ক‌লে‌জের অধ‌্যক্ষ তা‌রিকুল ইসলাম, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জান ফ‌কির মিয়া, সালথা থানা পু‌লি‌শের এসআই রা‌কিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরব‌র্তী সম‌য়ে উপ‌জেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভা‌বিক থা‌কে সেই বিষ‌য়ে সবাই‌কে দা‌য়িত্বশীল আ‌চরণ করার কথা ব‌লেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/