Loading ...
  • Wed, 24 Jun 2026, 10:58 pm
আবহাওয়া ব্যানার

মাওলানা জহুরুল হকের মৃত্যুতে সোহাগ খানের শোক প্রকাশ

নিউজ রুম / ১৮৫
বুধবার, ১০ মে, ২০২৩

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দক্ষিণবঙ্গের বর্ষিয়ান আলেম, ফরিদপুর জেলার সালথা উপজেলার আল-জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জহুরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়নের চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মহান আল্লাহুর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন।

উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বার্ধক্যজনিত কারণে আলহাজ্ব মাওলানা জহুরুল হক পুরুরা মাদ্রাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৫ বছর। এর আগে তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের কাছ থেকে হাজারো ছাত্র আলেম হয়েছেন।

এছাড়াও তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন দেশ হিসেবে ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর আল-জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম পুরুরা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/