Loading ...
  • Wed, 24 Jun 2026, 09:59 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদত্যাগের দাবীতে মানববন্ধন

নিউজ রুম / ২২২
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নাহিদুল হক কলাপাড়া
(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ওই ইউনিয়নের পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে। এ সময় বক্তব্য রাখেন উত্তর পূর্ব মাছুয়াখালী গ্রামের মো.সোবাহান তালুকদার, উত্তর মাছুয়াখালী গ্রামের ফুলনেছা বেগম ও জসিম তালুকদার।
বক্তারা বলেন, ২ বার নির্বাচিত চেয়ারম্যান রিন্টু তালুকদার সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন করে জয়লাভ করতে পারেননি। যারা তার বিরোধীতা করেছে ক্ষিপ্ত হয়ে সে তাদের নানাভাবে হয়রানি করছেন। শাররীকভাবেও লাি ত করছে।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এবং চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিন্টু তালুকদার বলেন, নির্বাচনে পরাজিত এবং বিজীত পক্ষরা এক হয়ে সভাপতি পদ থেকে সরানোর জন্য নানা ফন্দি ফিকিরসহ অপপ্রচার চালাচ্ছে। অদৌও কাউকে শাররীক কিংবা মানসিক লা না করিনি। মানবন্ধনের সকল বক্তব্য মিথ্যা ও বানোয়াট।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/