Loading ...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কুয়াকাটায় রাসপূজার উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন, সম্প্রীতির আহ্বান

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৪
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যে তিনি নেতাজী সুভাষচন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার উদাহরণ তুলে ধরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
এর আগে রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য।


এ ক্যাটাগরির আরো নিউজ