Loading ...
  • Fri, 20 Nov 2026, 01:24 am
আবহাওয়া ব্যানার

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে মিলল বিচারক ফারহান নাদীমের সন্ধান

কুয়াকাটা প্রতিনিধি।। / ১৪৯
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।

নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। দুই দিনেও তার সন্ধান না পেয়ে বুধবার পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের অবসান ঘটেছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/