Loading ...
  • Thu, 19 Nov 2026, 12:43 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বাসস্ট্যান্ডে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

কলাপাড়া প্রতিনিধি। / ১৩৪
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনায় বিকট শব্দে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে ওই দুজনার নাম ও পরিচয় জানা যায়নি।  একই ঘটনায় নিপু হাওলাদার নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তিনি ফোরলেন সংলগ্ন এলাকার বাসিন্দা মিজু হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত কলাপাড়া থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/