মিথুন শেখ সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি।।
পাবনার আতাইকুলায় আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আতাইকুলা বাজার থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আতাইকুলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমাস আলী সরদার, সদস্য সচিব মুরাদ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ আলমাস।
বক্তারা বলেন, দেশে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
tawhidit.top/