Loading ...
  • Fri, 20 Nov 2026, 01:20 am
আবহাওয়া ব্যানার

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে বরিশালসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

নিত্যকন্ঠ অনলাইন ডেস্ক।। / ৪০৭
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

নিত্যকণ্ঠ অনলাইন ডেস্ক।।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে বরিশালসহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রাজবাড়ী রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে আরিচা হয়ে আগের পথে কিছু বাস চলাচল করছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয় বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বেলা দেড়টার পর থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন,দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ অবস্থায় পরিবহন মালিকরা নিজেদের উদ্যোগেই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য ইমাদ পরিবহনের টিকিট কেটেছিলেন মোহসীন রেজা। কিন্তু কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের খবর জানতে পারেন তিনি।
অন্যদিকে, যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দিনের বেলার যাত্রাগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটগুলোতে বাস চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/