শরিফুল হাসান, সালথা (ফরিদপুর)থেকে:
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ শোডাউন করেছে সালথা উপজেলা কৃষকদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে সালথা সদর বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল ও শোডাউনে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
শোডাউনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। প্রতিবাদ শোডাউনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সালথার রাজপথ মুখরিত হয়ে ওঠে।
এ সময় সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ,সাধারন সম্পাদক ইলিয়াস হোসাইন,
যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, গিয়াসউদ্দিন উজ্জ্বল, আটঘর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুফি, প্রচার সম্পাদক লিটন সরদার সহ অন্যান নেতৃবৃন্দ৷
tawhidit.top/