Loading ...
  • Fri, 13 Nov 2026, 11:52 am
আবহাওয়া ব্যানার

সব পরিচয়েই বিতর্ক! পটুয়াখালীতে সফিকুলের বিরুদ্ধে এবার ম্যাজিস্ট্রেট সাজার অভিযোগ

নিত্যকন্ঠ প্রতিবেদক।। / ৫৭
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

কখনো নটর ডেম কলেজের ভাইস প্রিন্সিপাল, কখনো বিসিএস ক্যাডার কর্মকর্তা, আবার কখনো ম্যাজিস্ট্রেট—এমন নানা পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে সফিকুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সর্বশেষ বুধবার রাতে পটুয়াখালীর চৌরাস্তা এলাকার টোল প্লাজার সামনে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগে তাঁকে নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সফিকুল ইসলাম বিশ্বাস বিভিন্ন সময়ে নিজেকে ভিন্ন ভিন্ন পরিচয়ে উপস্থাপন করেছেন। তবে এসব পরিচয়ের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম ইজাজ বিশ্বাস।
স্থানীয় সচেতন মহলের দাবি, তাঁর প্রকৃত পরিচয় ও বিভিন্ন সময়ে দেওয়া পদ-পদবির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/