Loading ...
  • Wed, 11 Nov 2026, 08:17 pm
আবহাওয়া ব্যানার

ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন

বুলবুল আহম্মেদ (বুলু)বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা।। / ৪৯
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

নওগাঁর ধামইরহাটে ধর্মীয় শিক্ষার প্রসার ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন। উপজেলার চৌঘাট-কাজল গ্রামে অবস্থিত তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ উপলক্ষে অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম আবু সাঈদের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছমির উদ্দিন, কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন মাদ্রাসার উন্নয়ন ও নির্মাণকাজ এগিয়ে নিতে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
এ সহযোগিতার ফলে মাদ্রাসার নির্মাণকাজ আরও গতিশীল হবে এবং এলাকার কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর ও উন্নত পরিবেশে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় ধর্মীয় শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/