Loading ...
  • Wed, 11 Nov 2026, 07:50 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় শিক্ষার নামে বাণিজ্য, অনুমোদন ছাড়াই চলছে ১০টি বিদ্যালয়

কলাপাড়া প্রতিনিধি। / ২৩২
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে এসব প্রতিষ্ঠান যেন পরিণত হয়েছে বাণিজ্যিক কেন্দ্রে। মাসিক বেতন, সেশন ফি, বই-খাতা ও কলম বিক্রিসহ বিভিন্ন খাতে অভিভাবকদের কাছ থেকে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। অথচ এসব বিদ্যালয়ের পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এমনই একটি প্রতিষ্ঠান কলাপাড়া পৌর শহরের গোলাপবাগ এলাকার কলাপাড়া আইডিয়াল স্কুল। অভিযোগ রয়েছে, এ বিদ্যালয়ে অধিকাংশ দিনই উত্তোলন করা হয় না জাতীয় পতাকা। নেই বিদ্যুৎ সংযোগ। একটি বেঞ্চে গাদাগাদি করে বসানো হচ্ছে তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষকের মধ্যে অধিকাংশই অনুপস্থিত থাকেন। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।
শুধু কলাপাড়া আইডিয়াল স্কুলই নয়, উপজেলার অধিকাংশ মালিকানাধীন বিদ্যালয়ের চিত্র প্রায় একই বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারে না। বিষয়টি তিনি জেনেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/