Loading ...
  • Sun, 25 Oct 2026, 09:03 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা-পুত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

মো.নাহিদুল হক, কলাপাড়া, প্রতিনিধি।। / ১১৫
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে আবু সালেহ (৩০) ও তাঁর বাবা নুর আলম হাওলাদারকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত আবু সালেহ জানান, দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে অসুস্থ থাকার পর সুস্থ হয়ে রবিবারই বাবার কথামতো তাঁদের মহিষ মাঠে বেঁধে রেখে ঘাস কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ ও আসাদুল এবং চাচা হাবিব হাং ও আবুল বাসারসহ বেশ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে বাঁচাতে তাঁর বাবা এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন আবু সালেহ।
আহত আবু সালেহর বাবা নুর আলম হাং জানান, তাঁর ছেলে মহিষের ঘাস কাটতে গেলে তাঁর দুই ভাই ও ভাইয়ের ছেলেরা অতর্কিত হামলা চালান। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে আহত করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত হাবিব হাওলাদার বলেন, তাঁদের ধানের বীজ মহিষে খেয়ে ফেলেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে বলে তিনি স্বীকার করেন। তবে তাঁর ভাই নুর আলমকে কেউ মারেননি বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, আবু সালেহর হাতে থাকা ঘাস কাটার কাঁচির আঘাতে তিনি আহত হয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/