কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৩ অক্টোবর।।
কুয়াকাটা বাসস্ট্যান্ডে অ্যালকোহল ও গাঁজা সেবনের অভিযোগে দুই পরিবহন চালককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ আদেশ দেয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো.হিমেল (৩২) ও মো.মাহিম আহমেদ তন্ময় (৩২)। তাঁরা দুজনই কুয়াকাটা এক্সপ্রেসের চালক। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কুয়াকাটা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।
tawhidit.top/