Loading ...
  • Wed, 14 Oct 2026, 03:19 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির সম্মাননা পেয়েছেন ইভান মাতব্বর

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪২
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির পদক ও সনদ পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন সিপিপি টিম লিডার আবুতালেব ইভান মাতব্বর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুর হাত থেকে তিনি এ সন্মাননা মেডেল ও সনদ গ্রহন করেন।
দুর্যোগে উপকুলীয় এলাকার মানুষের জান মাল নিরাপদ রাখতে বিশেষ ভূমিকা রাখা, মানবিক সেবায় নিষ্ঠার সহিত কাজ করায় এর স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। তিনি শুধু একজন সেচ্ছাসেবক নয়, একাধারে তিনি একজন প্রভাষক, সমাজ সেবক, ক্রীড়াবিদ, ধারাভাষ্যকার, উপস্থাপক, ও একজন ভলো বক্তা। যার অনুপ্রেরণা মুলক বক্তব্যে সমাজ পরিবর্তনের ধারা সূচিত হয়। ইতি পূর্বেই তিনি বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন, ধর্মিয় প্রতিষ্ঠান ও ক্রিড়া সংগঠন পরিচালনার মাধ্যমে সমাজের আমুল পরিবর্তনে ভূমিকা রেখেছেন। এর স্বীকৃতি স্বরুপ এরই মধ্যে তিনি উপজেলায় শ্রেষ্ঠ মাদরাসা পর্যায়ে শ্রেনী শিক্ষক ও উপজেলায় শ্রেষ্ঠ ক্ষুদ্র মৎস উৎপাদনকারীর পুরষ্কার অর্জন করেছেন। এবারে উপজেলা শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ইভান মাতব্বর বলেন, আমার এ অর্জন শুধু একার নয়। এ পুরস্কার কলাপাড়ার সকল সেচ্ছাবেকদের উৎসর্গ করলাম। বিশেষত কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার অনুপ্রেরণা ও সহযোগিতায় আমি আরও অনেকদূর এগিয়ে যেতে চাই। পাশাপাশি সিপিপির সকল সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরষ্কার আমার পেশাগত জীবনে দূর্যোগকালিন ও সামাজিক কর্মকান্ড পরিচালনায় আরও অনুপ্রানীত করবে বলে প্রত্যাশা করছি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/