Loading ...
  • Mon, 10 Aug 2026, 10:56 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৭৫
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
oplus_0

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে নগদ দুই লক্ষ টাকা, তিনলক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল হাতিয়ে নিয়েছে চোর চক্র। ঘটনাটি রবিবার (৯ আগষ্ট) গভীর রাতের কোন একসময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ধান ব্যাবসায়ী আলম খান এর বাড়িতে ঘটেছে। চেতনা নাশক স্প্রের প্রভাব এতটাই ছিলো যে বেলা বাড়লেও আলম খানের বৃদ্ধ মায়ের চেতনা ফেরেনি। এছাড়াও পরিবারের সাতজনের সকলেইর প্রায় একই অবস্থা ছিল। তাদের সাভাবিক হতে সময় লেগেছে।

ব্যাবসায়ী আলম খান জানান,আমরা রাতের খাবার খেয়ে ঘূমিয়ে পড়ি। চোর সুযোগ বুঝে কোন এক সময় ঘরের দোতলার দরজার থেকে ভিতরে প্রবেশ করে। এরপর চেতনা নাশক স্প্রে করে ঘরের সবকিছু ওলটপালট করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

প্রতিবেশী জসিম আকন বলেন, আমরা এখন এলাকায় চোর আতঙ্কে আছি। এর কয়েকদিন আগেও পার্শবর্তী মহিলা ওয়ার্ড মেম্বরের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। আজকে আলমের বাড়িতে চুরি হোল আমরা এলাকাবাসী এর প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাহবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/